Skip to content
সমিতি নিউজ | সমবায়ের দর্পণ

সমিতি নিউজ | সমবায়ের দর্পণ

সমিতির খবর প্রকাশে ভিন্নমাত্রা

সমিতির হিসাব রক্ষনে সেরা সফটওয়্যার
Primary Menu
  • মূলপাতা
  • সমবায়ের খবর
  • সফল সমিতি
  • সমবায়ের উন্নয়ন
  • সমিতি নিবন্ধন
  • সমিতির আধুনিকায়ন
  • টিপস
  • সহযোগিতার গল্প
  • স্পেশাল
  • শোক বার্তা
আপনিও লিখুন
  • সাম্প্রতিক সমিতিগুলো

সমবায় প্রথা

সমিতি নিউজ ডেস্ক Posted on 6 years ago 1 minute read

সমবায় প্রথা —–

‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’-প্রবাদটি সর্বকালে সর্বদেশে জীবনের অনষঙ্গ বলা যায়। সমন্বিত প্রচেষ্টা যে কোন কঠিন বা ভারি কাজকেও করে দেয় সহজ। একক প্রচেষ্টায় যা সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগে তা অনায়াসে করা যায়। সমন্বিত এই প্রচেষ্টার ভিত্তি হচ্ছে সমবায়।

বাংলাদেশে সমবায় আন্দোলন দীর্ঘকাল ধরে চলে আসছে। প্রাতিষ্ঠানিক রূপও লাভ করেছে। বিভিন্ন ক্ষেত্রে এই পদ্ধতি সাফল্য এনে দিয়েছে। কৃষি ক্ষেত্রে সমবায় পদ্ধতি ব্যাপক প্রচলিত বিশ্বের বিভিন্ন স্থানে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সমবায় একটি পরীক্ষিত কৌশল। বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় সমবায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদ্ধতি দেশের কৃষিক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে দেয়া গেলে তার সুফল মিলবে অনায়াসে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে সমবায় পদ্ধতি গুরুত্বপূর্ণ। নেতৃত্ব সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সমবায়ের গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের জন্য সমবায়ের সঙ্গে অধিক হারে তাই নারীদের সম্পৃক্ত করা সঙ্গত।

সমবায় প্রথার ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, কৃষিখাত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য তিনি সমবায় প্রথাকে সামনে তুলে আনেন। সত্তরের নির্বাচনী ইশতেহারেও সমবায় পদ্ধতি চালুর উদ্যোগের কথা বলা হয়েছিল। বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচীর গুরুত্বপূর্ণ অংশ ছিল এই সমবায়। সমবায়ের ভিত্তিতে চাষাবাদের জন্য জমির ‘সিলিং’ নির্ধারণ করে দেয়া হয়েছিল।

বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমাদের দেশের জমি এত উর্বর যে বীজ ফেললেই গাছ হয়। গাছ হলে ফল হয়। সে দেশের মানুষ কেন ক্ষুধার জ্বালায় কষ্ট পাবে?’ তাই তিনি এক ইঞ্চি জমিও অনাবাদী না রাখার ঘোষণা দিয়েছিলেন। একালে তার সুযোগ্য কন্যা চাইছেন, দেশের মানুষকে যেহেতু খাদ্য নিরাপত্তা দিতে হবে, তাই লক্ষ্য রাখতে হবে জমি যেন অনাবাদী না থাকে। যারা গ্রামে থাকেন না, সেই জমিগুলো উৎপাদনের আওতায় নিয়ে আসার জন্য শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন।

এতে মালিক যেমন তার অংশ পাবেন, তেমনি বেশি অংশ পাবেন যারা শ্রম দিচ্ছে তারা। আর রক্ষণাবেক্ষণ এবং কৃষি উপকরণ সরবরাহকারী সমবায় পাবে একটি অংশ। এভাবে একটি নীতিমালা তৈরি করে সমস্ত জমি চাষ বা উৎপাদন বাড়ানো গেলে দেশে আর খাদ্যাভাব হবে না। একমাত্র সমবায়ের মাধ্যমে দ্রুত উন্নয়ন করা সম্ভব বলেই বঙ্গবন্ধু সমবায়কে সংবিধানের অর্থনৈতিক নীতিমালায় সংযুক্ত করেছেন ১৩ অনুচ্ছেদে। অনুরূপ বাকশালের অর্থনৈতিক কার্যসূচীতেও বিষয়টি অন্তর্ভুক্ত করেন। সমবায় ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার।

কৃষি ও ভূমি ব্যবস্থাপনা, শিল্পোদ্যোগ, কৃষি ঋণসহ সবক্ষেত্রেই সমবায়ভিত্তিক উৎপাদন ও বণ্টন ব্যবস্থাপনা প্রসারিত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সমবায়কে স্থান দিয়েছিলেন সংবিধানের ১৩ অনুচ্ছেদে। তিনি কৃষি সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতি, তাঁতি সমবায় সমিতি ও শিল্প সমবায় সমিতি গড়ে তুলেছিলেন। দেশের অন্যতম সমবায়ভিত্তিক প্রতিষ্ঠান মিল্কভিটা বঙ্গবন্ধুর হাতেই গড়া।

বর্তমানে বাংলাদেশে প্রায় এক লাখ ৭৪ হাজার সমবায় সমিতি রয়েছে। যার সদস্য সংখ্যা এক কোটি নয় লাখ এবং মোট কার্যকরী মূলধনের পরিমাণ ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। এই উন্নয়নের যাত্রায় সমবায় পদ্ধতি সুফল এনে দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ও খাতে সমবায় পদ্ধতি চালু করা গেলে মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।

তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বিস্তারের এই কালে সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টা যুগান্তকারী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। সমবায়ভিত্তিক চাষাবাদ শুধু নয়, কুটির শিল্প, কারিগরি শিল্প, হস্ত ও বুনন শিল্পকেও করা যায় সমৃদ্ধতর। সমবায়ভিত্তিক নীতিমালাকে যুগোপযোগী করা গেলে দেশ উন্নতির ক্ষেত্রে আরও অনেক ধাপ এগিয়ে যেতে পারে।

তবে এজন্য দরকার প্রযুক্তিগত উৎকর্ষতা। সমবায়ীদেরকে প্রযুক্তি কাজে লাগিয়ে সেক্টরকে আরো বেগবান করতে উৎসাহী হতে হবে। সমিতি কিপার সফটওয়্যার এ ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত।

About the Author

সমিতি নিউজ ডেস্ক

Administrator

Visit Website View All Posts
পঠিত : 663

Post navigation

Previous: সিঁড়ি ভোগ্যপণ্য সমবায় সমিতি লি: , পাটগ্রাম , লালমনিরহাট, রংপুর। আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়।
Next: রূপ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: দক্ষিন পুকুুর, রংপুর । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়।

এরকম আরো পোস্ট

  • সাম্প্রতিক সমিতিগুলো

HWO কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট , আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়।

সমিতি নিউজ ডেস্ক Posted on 2 years ago
  • সাম্প্রতিক সমিতিগুলো

কে.এন.এস (KNS) সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, কাশীরাম, কালীগঞ্জ, লালমনিরহাট , আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয় ।

সমিতি নিউজ ডেস্ক Posted on 2 years ago
  • সাম্প্রতিক সমিতিগুলো

কয়েন ব্যাংক ফাউন্ডেশন, আলহেরা শপিং কমপ্লেক্স, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়।

সমিতি নিউজ ডেস্ক Posted on 2 years ago
Add
Screenshot-2

Recent Posts

  • সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে
  • সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন
  • সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?
  • সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়
  • সমিতির কাজে AI ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় আয়োজন ‘AI FOR SOMITY 2026

Categories

  • NGO In Bangladesh
  • Somity List in Bangladesh
  • আপডেট লগ
  • ইসলামে পুঁজি বিনিয়োগ পদ্ধতি
  • টিপস
  • ব্লগ পোস্ট
  • লার্নিং
  • সফল সমবায়ীদের গল্প
  • সমবায়ের উন্নয়ন
  • সমবায়ের খবর
  • সমিতি নিবন্ধন
  • সমিতির আধুনিকায়ন
  • সহযোগিতার গল্প
  • সাম্প্রতিক বিষয়
  • সাম্প্রতিক সমিতিগুলো
  • স্পেশাল

RSS feed: সমিতি কিপার ব্যবহারকারী সমিতি সমিতি কিপার ব্যবহারকারী সমিতি

  • সানরাইজ মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ, ক্যানেলপাড়, পশ্চিম টেংরা, সারুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬১, আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয় । সেপ্টেম্বর ৬, ২০২৬
  • রুরাল উন্নয়ন মাইক্রোক্রেডিট অথরিটি বাড্ডা ঢাকা আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। আগস্ট ২৪, ২০২৬
  • রাঙ্গুনিয়া অগ্রণী কর্মজীবী সমবায় সমিতি লিঃ, রাঙ্গুনিয়া চট্টগ্রাম । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। আগস্ট ৩, ২০২৬
  • পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, শাহবাজপুর সরাইল ব্রাহ্মণবাড়িয়া । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। এপ্রিল ২৯, ২০২৬
  • বন্ধন গ্রুপ মুড়িয়াউক, লাখাই হবিগজ । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয় । এপ্রিল ২৫, ২০২৬
  • ইনসাফ বহুমুখী সমবায় সমিতি লিঃ, বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। এপ্রিল ১৩, ২০২৬
  • আলোর বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, পাহাড়পুর, লাউহাটি, দেলদুয়ার, টাঙ্গাইল ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, তারাগুনিয়া থানার মোড়, দৌলতপুর, কুষ্টিয়া ফেব্রুয়ারি ২, ২০২৬
  • সিটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি,Main Road, Housing Limited, Dhaka-1207. সমিতি কিপার প্রোজেক্ট এ চুক্তি করেন ফেব্রুয়ারি ১, ২০২৬
  • হালিশহর পতেঙ্গা কর্মজীবী সমবায় সমিতি লিঃ, হালিশহর পতেঙ্গা চট্টগ্রাম। আমাদের সাথে সমিতি কিপার এ চুক্তি করেন জানুয়ারি ১৮, ২০২৬

এগুলা দেখেছেন কি?

সমিতির কর্মকর্তারা সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় লিখে সংরক্ষণ করছেন।
  • ব্লগ পোস্ট

সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে

সমিতি নিউজ ডেস্ক Posted on 20 hours ago 0
  • ব্লগ পোস্ট

সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন

সমিতি নিউজ ডেস্ক Posted on 3 days ago 0
সমিতির জরুরি তহবিল সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার পরিকল্পনা
  • ব্লগ পোস্ট

সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0
  • সাম্প্রতিক বিষয়

সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0

পরিসংখ্যান

  • 0
  • 103
  • 8,776
  • 207,217
  • 1,320
  • 8

Latest News

  • সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে
  • সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন
  • সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?
  • সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়
  • সমিতির কাজে AI ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় আয়োজন ‘AI FOR SOMITY 2026
  • সমিতির টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও হিসাব মিলছে না কেন?
  • সমিতির সদস্য বাড়ছে, কিন্তু বাড়ছে না আস্থা? নজর দিন এই বিষয়গুলোতে

যোগাযোগ

  • বাড়ি ৩, সেক্টর ৫, উত্তরা, ঢাকা
  • somitynews@gmail.com
  • 01689655055

Category

  • NGO In Bangladesh (51)
  • Somity List in Bangladesh (307)
  • আপডেট লগ (29)
  • ইসলামে পুঁজি বিনিয়োগ পদ্ধতি (1)
  • টিপস (14)
  • ব্লগ পোস্ট (122)
  • লার্নিং (8)
  • সফল সমবায়ীদের গল্প (251)
  • সমবায়ের উন্নয়ন (2)
  • সমবায়ের খবর (5)
  • সমিতি নিবন্ধন (10)
  • সমিতির আধুনিকায়ন (21)
  • সহযোগিতার গল্প (2)
  • সাম্প্রতিক বিষয় (29)
  • সাম্প্রতিক সমিতিগুলো (555)
  • স্পেশাল (6)
  • Instagram
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
Copyright © Somity News | All rights reserved. | MoreNews by AF themes.