Skip to content
সমিতি নিউজ | সমবায়ের দর্পণ

সমিতি নিউজ | সমবায়ের দর্পণ

সমিতির খবর প্রকাশে ভিন্নমাত্রা

সমিতির হিসাব রক্ষনে সেরা সফটওয়্যার
Primary Menu
  • মূলপাতা
  • সমবায়ের খবর
  • সফল সমিতি
  • সমবায়ের উন্নয়ন
  • সমিতি নিবন্ধন
  • সমিতির আধুনিকায়ন
  • টিপস
  • সহযোগিতার গল্প
  • স্পেশাল
  • শোক বার্তা
আপনিও লিখুন
  • ব্লগ পোস্ট

বঙ্গবন্ধুর সমবায় ভাবনা

সমিতি নিউজ ডেস্ক Posted on 6 years ago 1 minute read

বাংলাদেশের সমবায় আন্দোলনের একটি সমৃদ্ধ এবং দীর্ঘ ঐতিহাসিক পথপরিক্রমা রয়েছে। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সমবায় আন্দোলনকে অগ্রসর হতে হয়েছে। সমবায় শুধু একটি উন্নয়ন দর্শনই নয়, এটি আর্থসামাজিক আন্দোলনও বটে। বিশ্বের প্রতিটি দেশে এ আন্দোলন চলমান রয়েছে।

১৯৭১ সালে দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী পুরো বাংলাদেশকে একটি শ্মশানভূমিতে পরিণত করেছিল। বঙ্গবন্ধু ১৯৭২ সালের জানুয়ারিতে যখন স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন তখন সারা দেশ ছিল যুদ্ধবিধ্বস্ত এবং ধ্বংসের শেষ প্রান্তে। দেশের এক কোটি মানুষ তখনো ভারতে শরণার্থী হিসেবে আশ্রিত। যুদ্ধবিধ্বস্ত দেশ এবং কোটি কোটি অসহায়গ্রস্ত মানুষকে পুনর্বাসন করা, ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থাকে পুনরায় চালু করা এবং বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা চালু করাসহ অর্থনৈতিকভাবে স্বাধীন দেশকে গড়ে তোলার মতো কঠিন দায়িত্বভার তাকে গ্রহণ করতে হয়।

তিনি যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা সচল করতে সমবায়ের ডাক দিয়েছিলেন। দেশের বিপুলসংখ্যক গ্রামীণ জনগণ, যারা হতদরিদ্র এবং অশিক্ষিত, তাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নতির জন্য সমবায়কে একমাত্র অবলম্বন হিসেবে তিনিই প্রথম চিহ্নিত করেছিলেন। সদ্য স্বাধীন দেশকে গড়ে তোলার লক্ষ্যে তিনি কর্মপরিকল্পনা গ্রহণ করতে গিয়ে তার গভীর পর্যবেক্ষণে বেরিয়ে এল অমিত সম্ভাবনাময় এ দেশের মাটি ও মানুষ। পরিবেশ ও প্রকৃতিই সবচেয়ে বড় সম্পদ। যেহেতু বঙ্গবন্ধু এ দেশের মাটি ও মানুষকে গভীরভাবে ভালোবাসতেন।

তাই এ সম্পদকে যথার্থ কাজে লাগাতে এবং দেশ গঠনের নিয়ামক হিসেবে এক পর্যায়ে গ্রহণ করলেন সমবায়ভিত্তিক কর্মযজ্ঞ। দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এবং মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ, সম্পদের সুষম বণ্টন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য সুযোগ সুবিধা দান নিশ্চিত করার গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের পবিত্র সংবিধানের দ্বিতীয় ভাগের ১৩ (খ) অনুচ্ছেদে দেশের উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বণ্টন প্রণালিগুলোর মালিকানার ক্ষেত্রে সমবায়ী মালিকানাকে রাষ্ট্রের দ্বিতীয় মালিকানা খাত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন।

তিনি ১৯৭৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় সমবায় আন্দোলনের মাধ্যমে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আগামী পাঁচ বছরে সরকার বাংলাদেশের ৬৫ হাজার গ্রামে বাধ্যতামূলকভাবে বিভিন্নমুখী সমবায় চালু করবে।’ এ ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমবায়ের মাধ্যমে দেশের সম্পদকে সুষমভাবে ব্যবহারের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। এ প্রসঙ্গে বলা যায়, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তত্কালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের লক্ষ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন।

এর মূল লক্ষ্য ছিল তত্কালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি রাজনৈতিক ফ্রন্ট গঠন করা এবং দেশের আর্থসামাজিক ও রাজনীতিতে দ্রুত পরিবর্তন আনাপূর্বক সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা। এ প্রসঙ্গে তিনি ঘোষণা করেছিলেন—গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি করে কোঅপারেটিভ করার বিষয়টি সন্নিবেশিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছুসংখ্যক কুচক্রী ও স্বাধীনতাবিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে রাতের আঁধারে জাতির জনককে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। জাতির পিতার রক্তের উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আশা করা যায়, বাংলাদেশের সম্পদ সুষম ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অচিরেই সোনার বাংলায় পরিণত হবে। পাক-ভারত উপমহাদেশে সমবায় আন্দোলনের ইতিহাস বেশ পুরনো। তবে তথ্যমতে, ব্রিটিশ শাসনামলে ১৯০৪ সালে প্রথম কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিজ অ্যাক্ট সর্বপ্রথম জারি করা হয়। এর পর থেকে সারা ভারতে সমবায় আন্দোলন বিকাশ লাভ করতে থাকে। কিন্তু ১৯৪৭ সালে দেশ বিভাগের পরে সমবায় আন্দোলন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সমবায় আন্দোলনের মাধ্যমে বহু প্রতিষ্ঠান তাদের লক্ষ্য অর্জনে সফলতা পেয়েছে, যার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিপুলভাবে উপকৃত হয়েছে, এর উত্কৃষ্ট উদাহরণ দ্য চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। এই সমবায়ী প্রতিষ্ঠানকে ৬৯ বছরের অগ্রযাত্রায় সফল কর্মকাণ্ডের জন্য ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত করেন। আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর সমবায় ভাবনা ও উন্নয়ন দর্শন একান্তই প্রাসঙ্গিক।

About the Author

সমিতি নিউজ ডেস্ক

Administrator

Visit Website View All Posts
পঠিত : 1,208

Post navigation

Previous: বঙ্গবন্ধুর সমবায় দর্শন এবং কৃষিক্ষেত্রে প্রাসঙ্গিকতা
Next: সিঁটি সান সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: , আশাশুনি সাতক্ষীরা । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়।

এরকম আরো পোস্ট

সমিতির কর্মকর্তারা সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় লিখে সংরক্ষণ করছেন।
  • ব্লগ পোস্ট

সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে

সমিতি নিউজ ডেস্ক Posted on 16 hours ago 0
  • ব্লগ পোস্ট

সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন

সমিতি নিউজ ডেস্ক Posted on 3 days ago 0
সমিতির জরুরি তহবিল সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার পরিকল্পনা
  • ব্লগ পোস্ট

সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0
Add
Screenshot-2

Recent Posts

  • সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে
  • সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন
  • সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?
  • সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়
  • সমিতির কাজে AI ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় আয়োজন ‘AI FOR SOMITY 2026

Categories

  • NGO In Bangladesh
  • Somity List in Bangladesh
  • আপডেট লগ
  • ইসলামে পুঁজি বিনিয়োগ পদ্ধতি
  • টিপস
  • ব্লগ পোস্ট
  • লার্নিং
  • সফল সমবায়ীদের গল্প
  • সমবায়ের উন্নয়ন
  • সমবায়ের খবর
  • সমিতি নিবন্ধন
  • সমিতির আধুনিকায়ন
  • সহযোগিতার গল্প
  • সাম্প্রতিক বিষয়
  • সাম্প্রতিক সমিতিগুলো
  • স্পেশাল

RSS feed: সমিতি কিপার ব্যবহারকারী সমিতি সমিতি কিপার ব্যবহারকারী সমিতি

  • সানরাইজ মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ, ক্যানেলপাড়, পশ্চিম টেংরা, সারুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬১, আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয় । সেপ্টেম্বর ৬, ২০২৬
  • রুরাল উন্নয়ন মাইক্রোক্রেডিট অথরিটি বাড্ডা ঢাকা আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। আগস্ট ২৪, ২০২৬
  • রাঙ্গুনিয়া অগ্রণী কর্মজীবী সমবায় সমিতি লিঃ, রাঙ্গুনিয়া চট্টগ্রাম । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। আগস্ট ৩, ২০২৬
  • পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, শাহবাজপুর সরাইল ব্রাহ্মণবাড়িয়া । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। এপ্রিল ২৯, ২০২৬
  • বন্ধন গ্রুপ মুড়িয়াউক, লাখাই হবিগজ । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয় । এপ্রিল ২৫, ২০২৬
  • ইনসাফ বহুমুখী সমবায় সমিতি লিঃ, বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। এপ্রিল ১৩, ২০২৬
  • আলোর বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, পাহাড়পুর, লাউহাটি, দেলদুয়ার, টাঙ্গাইল ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, তারাগুনিয়া থানার মোড়, দৌলতপুর, কুষ্টিয়া ফেব্রুয়ারি ২, ২০২৬
  • সিটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি,Main Road, Housing Limited, Dhaka-1207. সমিতি কিপার প্রোজেক্ট এ চুক্তি করেন ফেব্রুয়ারি ১, ২০২৬
  • হালিশহর পতেঙ্গা কর্মজীবী সমবায় সমিতি লিঃ, হালিশহর পতেঙ্গা চট্টগ্রাম। আমাদের সাথে সমিতি কিপার এ চুক্তি করেন জানুয়ারি ১৮, ২০২৬

এগুলা দেখেছেন কি?

সমিতির কর্মকর্তারা সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় লিখে সংরক্ষণ করছেন।
  • ব্লগ পোস্ট

সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে

সমিতি নিউজ ডেস্ক Posted on 16 hours ago 0
  • ব্লগ পোস্ট

সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন

সমিতি নিউজ ডেস্ক Posted on 3 days ago 0
সমিতির জরুরি তহবিল সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার পরিকল্পনা
  • ব্লগ পোস্ট

সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0
  • সাম্প্রতিক বিষয়

সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0

পরিসংখ্যান

  • 1
  • 59
  • 8,732
  • 207,173
  • 1,320
  • 8

Latest News

  • সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে
  • সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন
  • সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?
  • সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়
  • সমিতির কাজে AI ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় আয়োজন ‘AI FOR SOMITY 2026
  • সমিতির টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও হিসাব মিলছে না কেন?
  • সমিতির সদস্য বাড়ছে, কিন্তু বাড়ছে না আস্থা? নজর দিন এই বিষয়গুলোতে

যোগাযোগ

  • বাড়ি ৩, সেক্টর ৫, উত্তরা, ঢাকা
  • somitynews@gmail.com
  • 01689655055

Category

  • NGO In Bangladesh (51)
  • Somity List in Bangladesh (307)
  • আপডেট লগ (29)
  • ইসলামে পুঁজি বিনিয়োগ পদ্ধতি (1)
  • টিপস (14)
  • ব্লগ পোস্ট (122)
  • লার্নিং (8)
  • সফল সমবায়ীদের গল্প (251)
  • সমবায়ের উন্নয়ন (2)
  • সমবায়ের খবর (5)
  • সমিতি নিবন্ধন (10)
  • সমিতির আধুনিকায়ন (21)
  • সহযোগিতার গল্প (2)
  • সাম্প্রতিক বিষয় (29)
  • সাম্প্রতিক সমিতিগুলো (555)
  • স্পেশাল (6)
  • Instagram
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
Copyright © Somity News | All rights reserved. | MoreNews by AF themes.