সদস্যের অভিযোগ যাচাই করতে জমার রসিদ, লেনদেনের তথ্য ও হিসাবের রেকর্ড মিলিয়ে দেখুন।
সমিতি পরিচালনার সময় সদস্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে। কেউ বলতে পারেন, টাকা জমা দিয়েও হিসাব আপডেট হয়নি।
কেউ আবার সঞ্চয়, ঋণের কিস্তি বা বকেয়া টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুলতে পারেন।
এ ধরনের পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কাউকে দোষারোপ না করে তথ্য ও প্রমাণের ভিত্তিতে হিসাব যাচাই করা জরুরি।
এতে সদস্যের আস্থা বজায় থাকে এবং ভুল বোঝাবুঝি কমে।
সদস্যের অভিযোগ মনোযোগ দিয়ে শুনুন
প্রথমে সদস্যের অভিযোগ ভালোভাবে শুনবেন। তিনি কত তারিখে টাকা জমা দিয়েছে, কত টাকা দিয়েছেন এবং কোন কর্মীর কাছে দিয়েছে
—এসব তথ্য জেনে নিন। অভিযোগের বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিবেন না। সদস্যের সঙ্গে সম্মানজনক আচরণ করুন এবং যাচাই করে জানাবেন বলে আশ্বস্ত করুন।
জমার রসিদ ও অন্যান্য প্রমাণ দেখুন
সদস্যের কাছে জমার রসিদ থাকলে সেটি পরীক্ষা করুন । এবং অফিসের রসিদ ও চেক করুন। উল্লেখ করা তারিখ, টাকার পরিমাণ, সদস্য নম্বর ও লেনদেনের বিবরণ মিলিয়ে দেখুন।
রসিদ না থাকলেও অভিযোগটি সরাসরি বাতিল করবেন না। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীর রেকর্ড, ক্যাশবই, জমার তালিকা বা অন্যান্য তথ্য যাচাই করতে হবে।
সদস্যের হিসাবের সঙ্গে সমিতির রেকর্ড মিলিয়ে নিন
সদস্যর করা অভিযোগ অনুযায়ী সকল লেনদেন চেক করে নিন।
- সঞ্চয়ের টাকা জমা হয়েছে কি না।
- ঋণের কিস্তি সঠিকভাবে এন্ট্রি হয়েছে কি না।
- লেনদেনের তারিখ ও টাকার পরিমাণ ঠিক আছে কি না।
- কোনো এন্ট্রি বাদ পড়েছে কি না।
- একই লেনদেন একাধিকবার এন্ট্রি হয়েছে কি না।
মাঠ কর্মীর কাছ থেকে তথ্য নিন
লেনদেনটি কোন মাঠকর্মী বা ক্যাশিয়ারের মাধ্যমে হয়েছে। তাঁর রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দেখুন। প্রয়োজনে দৈনিক আদায়ের তালিকা,
অফিসে জমা দেওয়া টাকার হিসাব এবং সংশ্লিষ্ট রসিদ পরীক্ষা করুন।
শুধু একজনের বক্তব্যের ওপর নির্ভর না করে যতটা সম্ভব নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করুন। যাচাই শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করবেন না।
ভুল পাওয়া গেলে নিয়ম অনুযায়ী সংশোধন করুন
যাচাই করে যদি দেখা যায় যে টাকা জমা হয়েছে কিন্তু হিসাব এন্ট্রি হয়নি, তাহলে সমিতির অনুমোদিত নিয়ম অনুসারে তা সংশোধন করতে হবে।
আর যদি রেকর্ডে কোনো প্রমান না পাওয়া যায়, তাহলে সদস্যকে হিসাবটি বুঝিয়ে বলুন। প্রয়োজনে সংশ্লিষ্ট লেনদেনের বিবরণ দেখান।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রমাণ ছাড়া কোনো হিসাব পরিবর্তন করবেন না। সংশোধনের কারণ ও অনুমোদনের রেকর্ড সংরক্ষণ করুন।
সদস্যকে যাচাইয়ের ফলাফল জানান
হিসাব যাচাই শেষ হলে সদস্যকে স্পষ্টভাবে জানান কী পাওয়া গেছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমস্যা সমাধান হয়ে থাকলে সংশোধিত হিসাবের বিবরণ দেখান। আর বিষয়টি সমাধান করতে সময় লাগলে কেন সময় লাগছে এবং পরবর্তী পদক্ষেপ কী, তা জানিয়ে দিন।
সদস্যের অভিযোগ যাচাইয়ে Somity Keeper কীভাবে সাহায্য করতে পারে?
সমিতির কোনো সদস্য জমার টাকা, সঞ্চয় বা ঋণের কিস্তি নিয়ে অভিযোগ করলে সংশ্লিষ্ট হিসাব ও লেনদেনের তথ্য যাচাই করা জরুরি।
এ কাজে Somity Keeper সফটওয়্যার সমিতির কর্মকর্তাদের সহায়তা করতে পারে।
- সদস্যের লেনদেনের তথ্য যাচাই
- সঞ্চয় ও ঋণের হিসাব পরীক্ষা
- কালেকশন রিপোর্ট মিলিয়ে দেখা
- প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ
কেন Somity Keeper ব্যবহার করবেন?
🔹 সহজ ইন্টারফেস – ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন, কম্পিউটার বা মোবাইল থেকেও ব্যবহার করা যায়।
🔹 নিরাপত্তা ও গোপনীয়তা – অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তি দ্বারা সুরক্ষিত।
🔹 ২৪/৭ সাপোর্ট – যেকোনো সমস্যা বা সাহায্যের জন্য দ্রুত কাস্টমার সাপোর্ট।
ডেমো ও যোগাযোগ
- ডেমো লিংক :- Somity Keeper Demo
- ওয়েবসাইট:- www.somitykeeper.com
- দাম সম্পর্কে জানুনঃhttps://somitykeeper.com/pricing/
- ফেসবুক পেজ:- www.facebook.com
- সফটওয়্যার অর্ডার করতেঃ somitykeeper.com/buy_now/
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!
