Skip to content
সমিতি নিউজ | সমবায়ের দর্পণ

সমিতি নিউজ | সমবায়ের দর্পণ

সমিতির খবর প্রকাশে ভিন্নমাত্রা

সমিতির হিসাব রক্ষনে সেরা সফটওয়্যার
Primary Menu
  • মূলপাতা
  • সমবায়ের খবর
  • সফল সমিতি
  • সমবায়ের উন্নয়ন
  • সমিতি নিবন্ধন
  • সমিতির আধুনিকায়ন
  • টিপস
  • সহযোগিতার গল্প
  • স্পেশাল
  • শোক বার্তা
আপনিও লিখুন
  • ব্লগ পোস্ট

সুদমুক্ত সমিতি পরিচালনা পদ্ধতি ও ইসলামের বিধান

সমিতি নিউজ ডেস্ক Posted on 4 years ago 1 minute read

সমিতি, মাল্টিপারপাস, কিস্তি ইত্যাদি শব্দকে অনেকেই সুদের সমার্থবোধক জানেন। এ জানার পেছনে যথেষ্ট বাস্তবতাও আছে।

ইদানীং দেশের প্রতিটি শহর ও গ্রামের মার্কেটে, হাটে, মোড়ে গড়ে উঠেছে প্রচুর সমবায় সমিতি, সঞ্চয়ী সমিতি, মাল্টিপারপাস ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠান। এগুলোর প্রায় সবই সুদভিত্তিক পরিচালিত হয়।

এগুলো দেখতে দেখতে সাধারণ মানুষ এখন কিস্তি, সমিতি, মাল্টিপারপাস শুনলেই মনে করে সুদের কারবার। অথচ সুদমুক্ত থেকেও এসব সমিতি পরিচালনা করা সম্ভব।

এসব আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তারা একটু আন্তরিক হলে, নিজেদের ও উম্মাহর ইমান- আমলের প্রতি একটু দরদি হলে প্রতিষ্ঠানগুলোকে সুদমুক্ত লাভজনক করতে পারেন।

সুদ ও লাভ কিন্তু এক নয়। আবার বিপরীতও নয়। সব সুদই লাভ। কিন্তু সব লাভ সুদ নয়। লাভ দুই ধরনের। একটা লাভ সুদমুক্ত, অন্যটা সুদ। তিনটি বিষয়কে সামনে রাখলে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারব, আমাদের কোন লাভ সুদ হচ্ছে আর কোন লাভ সুদ নয়।




১. টাকা বনাম টাকার আদান-প্রদানে যে লাভ দেওয়া-নেওয়া হবে তা সুদ। ভিন্ন ভিন্ন মুদ্রার বিনিময় বা আদান-প্রদানের লাভ সুদ নয়। ২. পণ্য বনাম পণ্যের আদান-প্রদানে যদি উভয় পণ্যের জাত এক হয় তাহলে যে লাভ দেওয়া-নেওয়া হবে তা সুদ। ৩. পণ্য বনাম টাকার বাকি বেচাকেনাতে চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময়ে বিনিময় পরিশোধ না হলে পূর্বনির্ধারিত বিনিময়ের চেয়ে অতিরিক্ত যা দেওয়া-নেওয়া হবে তা সুদ।

পক্ষান্তরে নগদ মূল্যের তুলনায় বাকি মূল্য বেশি ধার্য করে বিক্রি করলে তা সুদ নয়। অনুরূপ স্বল্প বাকির তুলনায় দীর্ঘ বাকির মূল্য বেশি ধার্য করে বিক্রি করলে তা সুদ নয়। তবে এর জন্য শর্ত হলো, বিক্রির আগেই বাকির ধরন ও মূল্যের পরিমাণ ক্রেতা-বিক্রেতার মধ্যে সুনির্দিষ্ট করা। ঝুলন্ত রাখলে বা ক্রেতা-বিক্রেতার জন্য ঐচ্ছিক সুযোগ বাকি রাখলে তা সুদ হবে।

সমিতিকে সুদমুক্ত রাখার জন্য নিম্নোক্ত তিনটি পদ্ধতিতে সমিতির কার্যক্রম চালানো যেতে পারে- যথা : ১. বাইয়ে মুআজ্জাল (বাকি বিক্রি) ২. বাইয়ে সালাম (অগ্রিম ক্রয়) ৩. আকদে মুজারাবা (ব্যবসার অংশীদারিত্ব)।

বাইয়ে মুআজ্জাল: গ্রাহকের কোনো মালের প্রয়োজন থাকলে চাহিদা মোতাবেক সমিতি তা ক্রয় করে দখলে বুঝে নিয়ে গ্রাহকের কাছে বাকিতে বিক্রি করবে। সমিতি তার ক্রয়মূল্য ও খরচের সঙ্গে প্রস্তাবিত লাভ যোগ দিয়ে বিক্রয়মূল্য ধার্য করবে। ওই বিক্রয়মূল্য পরবর্তী সময়ে একবারে বা কিস্তি করে বহু বারে আদায় করবে। এ পদ্ধতিতে দু’টি বিষয়ে সতর্ক থাকতে হয়- ১. বিক্রির সময় যে বিনিময় ধার্য হবে পরবর্তী সময়ে কোনো কারণেই আর তার চেয়ে বেশি নেওয়া যাবে না। ২. গ্রাহককে মাল হস্তান্তর করতে হবে। মাল কিনে নেওয়ার জন্য গ্রাহককে বা তার প্রতিনিধিকে টাকা দেওয়া যাবে না।

বাইয়ে সালাম: গ্রাহকের যদি এমন প্রয়োজন দেখা দেয় যা পূরণে টাকা দরকার, কোনো মাল দ্বারা এ প্রয়োজন মেটানো সম্ভব নয়, সে ক্ষেত্রে সমিতি গ্রাহক থেকে কোনো মাল অগ্রিম ক্রয় করবে। তাকে মূল্য নগদ দিয়ে দেবে, মাল তার থেকে পরে নেবে। এ অগ্রিম ক্রয় শুদ্ধ হওয়ার জন্য মালের জাত, প্রকার, গুণগত মান, পরিমাণ, মাল হস্তান্তরের স্থান ও তারিখের পরিষ্কার বিবরণ চুক্তিতে উল্লেখ থাকা অপরিহার্য শর্ত। সমিতি ওই মাল বিক্রি করে অর্থ সংগ্রহ করবে। এ পদ্ধতিতে সতর্ক থাকতে হবে যে, গ্রাহক থেকে মাল না নিয়ে মালের বাজারমূল্য নেওয়া যাবে না। তাকে মাল বিক্রি করে টাকা জমা দেওয়ার দায়িত্ব দেওয়া যাবে না। তার কাছে বেচা যাবে না। এসব কর্মকাণ্ড লেনদেনকে সুদে পরিণত করবে।

আকদে মুজারাবা: প্রতিষ্ঠিত ব্যবসায় পুঁজির অংশ সরবরাহ করে সমিতি ব্যবসার অংশীদার হতে পারে। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক বা বার্ষিক হিসাবে সমিতির প্রদেয় টাকার যে লাভ হবে তা থেকে পূর্ব নির্দিষ্ট অংশ (যেমন- অর্ধেক, এক-তৃতীয়াংশ) সমিতি গ্রহণ করবে। বাকিটুকু ব্যবসায়ী পাবেন। যদি ব্যবসায় লোকসান হয় তাহলে ব্যবসার মোট পুঁজির আনুপাতিক হারে লোকসানের দায় সমিতি নেবে।

 




সুদ ও মুজারাবার লাভের মধ্যে ৪টি স্পষ্ট পার্থক্য বিদ্যমান।

১. সুদে বিনিয়োগকারী লোকসানের দায় নেবে না, কিন্তু মুজারাবায় বিনিয়োগকারী আনুপাতিক হারে লোকসানের দায়িত্ব নেবে।

২. সুদি বিনিয়োগে লাভ টাকার অঙ্কে নির্দিষ্ট থাকে কিন্তু মুজারাবায় তা থাকে না। বরং হার নির্দিষ্ট থাকে।

৩. সুদ বিনিয়োগকৃত ব্যবসার লাভের অংশ নয়। তাই লাভ না হলেও সুদ দিতে হয়। কিন্তু মুজারাবার প্রাপ্ত লাভ ব্যবসার লাভের অংশ, তাই ব্যবসায় লাভ না হলে বিনিয়োগকারী কিছুই পায় না।

৪. সুদ হ্রাস-বৃদ্ধির সম্ভাবনা রাখে না, কিন্তু মুজারাবার লাভ হ্রাস, বৃদ্ধি, শূন্য হওয়ার সম্ভাবনা রাখে।

সুদ বর্জনের প্রত্যয় নিয়ে সমিতি পরিচালনা করতে গেলে একটি সমস্যার সম্মুখীন হতে হয়। তা হলো- গ্রাহক যথাসময়ে মূল্য বা পণ্য না দিলে যদি বিলম্বের সময়ানুপাতে বেশি আদায় করা হয়, তাহলে তা সুদ হবে আবার আদায় না করলে এ সরলতা সবাইকে খেলাপি হতে উৎসাহ দেবে। আমাদের বিজ্ঞ ফকিহদের সুচিন্তিত পরামর্শ হলো, সমিতির একটি জনকল্যাণ তহবিল রাখা। বিনিয়োগকালে গ্রাহক থেকে হলফনামা নেওয়া যে, খেলাপি হলে দিন, সপ্তাহ বা মাস হিসাবে এত টাকা করে জনকল্যাণ তহবিলে দান করব। ফলে বাড়তি টাকার চাপে খেলাপি হওয়ার কোনো প্রবণতা সৃষ্টি হবে না। কেউ খেলাপি হলে বাড়তি টাকা জনকল্যাণে ব্যয় হওয়ায় সমিতির সদস্যরা সুদ ভোগকারী হবে না।

লেখক: মুফতি মাহফূযুল হক, অতিথি লেখক
ইসলাম, বাংলা নিউজ ২৪

 




About the Author

সমিতি নিউজ ডেস্ক

Administrator

Visit Website View All Posts
পঠিত : 476

Post navigation

Previous: আস্থা সঞ্চয় ও ক্ষুদ্র ঋণদান সমবায় সমিতি || ইকরাশী, পালামগঞ্জ, দোহার, ঢাকা-১৩৩১ || আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়।
Next: চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটি, বাঁশখালী চট্টগ্রাম । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়।

এরকম আরো পোস্ট

সমিতির কর্মকর্তারা সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় লিখে সংরক্ষণ করছেন।
  • ব্লগ পোস্ট

সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে

সমিতি নিউজ ডেস্ক Posted on 16 hours ago 0
  • ব্লগ পোস্ট

সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন

সমিতি নিউজ ডেস্ক Posted on 3 days ago 0
সমিতির জরুরি তহবিল সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার পরিকল্পনা
  • ব্লগ পোস্ট

সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0
Add
Screenshot-2

Recent Posts

  • সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে
  • সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন
  • সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?
  • সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়
  • সমিতির কাজে AI ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় আয়োজন ‘AI FOR SOMITY 2026

Categories

  • NGO In Bangladesh
  • Somity List in Bangladesh
  • আপডেট লগ
  • ইসলামে পুঁজি বিনিয়োগ পদ্ধতি
  • টিপস
  • ব্লগ পোস্ট
  • লার্নিং
  • সফল সমবায়ীদের গল্প
  • সমবায়ের উন্নয়ন
  • সমবায়ের খবর
  • সমিতি নিবন্ধন
  • সমিতির আধুনিকায়ন
  • সহযোগিতার গল্প
  • সাম্প্রতিক বিষয়
  • সাম্প্রতিক সমিতিগুলো
  • স্পেশাল

RSS feed: সমিতি কিপার ব্যবহারকারী সমিতি সমিতি কিপার ব্যবহারকারী সমিতি

  • সানরাইজ মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ, ক্যানেলপাড়, পশ্চিম টেংরা, সারুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬১, আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয় । সেপ্টেম্বর ৬, ২০২৬
  • রুরাল উন্নয়ন মাইক্রোক্রেডিট অথরিটি বাড্ডা ঢাকা আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। আগস্ট ২৪, ২০২৬
  • রাঙ্গুনিয়া অগ্রণী কর্মজীবী সমবায় সমিতি লিঃ, রাঙ্গুনিয়া চট্টগ্রাম । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। আগস্ট ৩, ২০২৬
  • পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, শাহবাজপুর সরাইল ব্রাহ্মণবাড়িয়া । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। এপ্রিল ২৯, ২০২৬
  • বন্ধন গ্রুপ মুড়িয়াউক, লাখাই হবিগজ । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয় । এপ্রিল ২৫, ২০২৬
  • ইনসাফ বহুমুখী সমবায় সমিতি লিঃ, বাইপাইল আশুলিয়া সাভার ঢাকা । আমাদের সাথে সমিতি কিপার প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়। এপ্রিল ১৩, ২০২৬
  • আলোর বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, পাহাড়পুর, লাউহাটি, দেলদুয়ার, টাঙ্গাইল ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, তারাগুনিয়া থানার মোড়, দৌলতপুর, কুষ্টিয়া ফেব্রুয়ারি ২, ২০২৬
  • সিটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি,Main Road, Housing Limited, Dhaka-1207. সমিতি কিপার প্রোজেক্ট এ চুক্তি করেন ফেব্রুয়ারি ১, ২০২৬
  • হালিশহর পতেঙ্গা কর্মজীবী সমবায় সমিতি লিঃ, হালিশহর পতেঙ্গা চট্টগ্রাম। আমাদের সাথে সমিতি কিপার এ চুক্তি করেন জানুয়ারি ১৮, ২০২৬

এগুলা দেখেছেন কি?

সমিতির কর্মকর্তারা সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় লিখে সংরক্ষণ করছেন।
  • ব্লগ পোস্ট

সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে

সমিতি নিউজ ডেস্ক Posted on 16 hours ago 0
  • ব্লগ পোস্ট

সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন

সমিতি নিউজ ডেস্ক Posted on 3 days ago 0
সমিতির জরুরি তহবিল সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার পরিকল্পনা
  • ব্লগ পোস্ট

সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0
  • সাম্প্রতিক বিষয়

সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়

সমিতি নিউজ ডেস্ক Posted on 1 week ago 0

পরিসংখ্যান

  • 0
  • 59
  • 8,732
  • 207,173
  • 1,320
  • 8

Latest News

  • সমিতির সভার সিদ্ধান্ত কার্যবিবরণী খাতায় সঠিকভাবে সংরক্ষণ করবেন যেভাবে
  • সমিতির বার্ষিক পরিকল্পনা তৈরির আগে যে ৬টি বিষয় পর্যালোচনা করবেন
  • সমিতির জরুরি তহবিল কেন প্রয়োজন এবং কীভাবে পরিচালনা করবেন?
  • সমিতির সদস্যদের ভুল বোঝাবুঝি কমাতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনার ৫টি উপায়
  • সমিতির কাজে AI ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে ঢাকায় আয়োজন ‘AI FOR SOMITY 2026
  • সমিতির টাকা ব্যাংকে জমা দেওয়ার পরও হিসাব মিলছে না কেন?
  • সমিতির সদস্য বাড়ছে, কিন্তু বাড়ছে না আস্থা? নজর দিন এই বিষয়গুলোতে

যোগাযোগ

  • বাড়ি ৩, সেক্টর ৫, উত্তরা, ঢাকা
  • somitynews@gmail.com
  • 01689655055

Category

  • NGO In Bangladesh (51)
  • Somity List in Bangladesh (307)
  • আপডেট লগ (29)
  • ইসলামে পুঁজি বিনিয়োগ পদ্ধতি (1)
  • টিপস (14)
  • ব্লগ পোস্ট (122)
  • লার্নিং (8)
  • সফল সমবায়ীদের গল্প (251)
  • সমবায়ের উন্নয়ন (2)
  • সমবায়ের খবর (5)
  • সমিতি নিবন্ধন (10)
  • সমিতির আধুনিকায়ন (21)
  • সহযোগিতার গল্প (2)
  • সাম্প্রতিক বিষয় (29)
  • সাম্প্রতিক সমিতিগুলো (555)
  • স্পেশাল (6)
  • Instagram
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
Copyright © Somity News | All rights reserved. | MoreNews by AF themes.