দেশঃ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ
ভৌগলিক অবস্থান : দক্ষিণ এশিয়া; ২০°৩৪´ এবং ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ এবং ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে; এদেশটিতে সমতল উর্বর ভূমি রয়েছে।
সীমানা: উত্তর – ভারত(পশ্চিম বঙ্গ মেঘালয়)
পশ্চিম – ভারত(পশ্চিম বঙ্গ)
পূর্ব – ভারত(ত্রিপুরা ও আসাম)এবং মায়ানমার
দক্ষিণ – বঙ্গোপসাগর
এলাকা: ১৪৭,৫৭০ বর্গ কি.মি. (রাষ্ট্রীয় সমুদ্র এলাকা- ১২ নটিকাল মাইল)
রাজধানী: ঢাকা শহরের এলাকা ১৫২৮ বর্গ কি.মি.
প্রমাণ সময়: জিএমটি+৬ ঘন্টা
জলবায়ু: উপ-গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী বায়ু
বৃষ্টিপাত: ১,১৯৪ মিমি থেকে ৩,৪৫৪ মিমি (বর্ষাকালের গড়, জুন-আগষ্ট)
আদ্রতা: সর্বোচ্চ ৯৯ শতাংশ(জুলাই), সর্বনিম্ন ৩৬ শতাংশ(ডিসেম্বর এবং জানুয়ারী)
জনসংখ্যা: ১৫২.৫১ মিলিয়ন (পপুলেশন এন্ড হাউজিং সেনসাস রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭ শতাংশ
জনসংখ্যার ঘনত্ব: ১,০১৫ জন প্রতি বর্গ কি.মি.
মোট জন্মহার: প্রতি মহিলা ২.১৯ জন শিশুর জন্ম দেয় (আনুমানিক, ২০১৭)
আয়ু: ৭৩.৪ বছর (আনুমানিক, ২০১৭)
জন্মহার: ১৮.৮ (আনুমানিক, ২০১৭)
মৃত্যুহার: ৫.৪ (আনুমানিক, ২০১৭)
প্রাপ্তবয়স্কদের শিক্ষার হার: ৭২.৮ শতাংশ শতাংশ (১৫ বছরের উর্দ্ধে)
ভাষা: ৯৫ শতাংশ বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী ৫ শতাংশ। ইংরেজী ব্যপক ভাবে কথ্যভাষা হিসেবে ব্যবহৃত
ধর্ম: মুসলমান (৮৯.৬%), হিন্দু (৯.৩%), বৌদ্ধ (০.৬০%) খ্রিষ্টান (০.৩০%) এবং আধ্যাত্ববাদ এবং উপজাতীয় ধর্মে বিশ্বাসী (০.২০%)
খাদ্য: ভাত, সবজি, ডাল, মাছ এবং মাংস।
খনিজ সম্পদ: প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, শক্ত পাথর, কয়লা, লিগনাইট, সিলিকা বালু, সাদা কাদা, তেজস্ক্রিয় বালু ইত্যাদি।(তেলের মজুদ থাকার অনেক সম্ভাবনা রয়েছে)
মানব সম্পদ: একটি বিশাল মানবসম্পদের ভান্ডার, যারা ৩৪টি সরকারী এবং কারিগরী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৫৬টি বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং ১৮টি ইলেকট্রনিক মিডিয়া দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত।
দক্ষ শ্রেণী: ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ডাক্তার, অর্থনীতিবিদ, হিসাবরক্ষক, প্রশাসনিক ও ব্যবস্থাপনা, অত্যন্ত কম বেতনে,সহজে প্রশিক্ষিত,অভিযোজনীয়,কঠোর পরিশ্রমী,বুদ্ধিমান এবং তারুণ্যে ভরা কর্মী বাহিনীর প্রাচুর্য।
(সুত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এবং www. cia.gov, www.boi.gov.bd/about-bangladesh/bangladesh-at-a-glance)
