সমিতির মাসিক রিপোর্ট তৈরি করা তো মুখের কথা নয়! সারচবছর সঞ্চয়, লোন, কিস্তি সামলে মাস শেষে একটা নিখুঁত হিসাব
দাঁড় করানো বেশ জামেলার কাজ। কিন্তু সমিতিটাকে যদি ঠিকঠাক চালাতে চান, তাহলে মাস শেষে পরিষ্কার একটা আয়নার মতো রিপোর্ট আপনার চাই-ই চাই।
তা না হলে বুঝবেন কী করে সমিতি লাভ না লসের দিকে যাচ্ছে?
চলুন, একনজরে দেখে নেওয়া যাক একটা পারফেক্ট মাসিক রিপোর্টে ঠিক কী কী থাকা দরকার:
১. সদস্যের আসা-যাওয়ার হিসাব
মাসে কয়জন নতুন ভাই-বোন সমিতিতে যোগ দিলেন আর কে বা কারা খাতা কাটিয়ে চলে গেলেন—
এটার একটা স্পষ্ট হিসাব মাস শুরুতেই থাকা চাই। এতে বোঝা যায় সমিতির সদস্য বাড়ছে কি না।
২. জমানো সঞ্চয়ের হিসাব
সদস্যরা এই মাসে মোট কত টাকা জমালেন, তার একটা টোটাল হিসাব। আগের মাসের সঞ্চয়ের সঙ্গে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন সমিতির ফান্ডটা কেমন ভারী হচ্ছে।
৩. কত টাকার লোন ছাড়লেন
এই মাসে মোট কত টাকা ঋণ হিসেবে দেওয়া হলো? চাইলে বড় কোনো লোন বা বিশেষ কোনো ঋণ বিতরণের আলাদা তথ্যও এখানে যোগ দিতে পারেন।
৪. কিস্তি আদায়ের সংবাদ
মাসজুড়ে কত টাকা কিস্তি এল, কতজন নিয়মিত টাকা শোধ করলেন—তার পুরো হিস্ট্রি। এই অংশটা যত ক্লিয়ার থাকবে, সমিতির ক্যাশ বক্স তত চাঙ্গা থাকবে।
৫. বকেয়ার তালিকা
শুধু কিস্তি আসলে তো চলবে না, কার কার কিস্তি আটকে আছে সেটাও দেখতে হবে। বকেয়া বা খেলাপিদের তালিকাটা আলাদা করে চোখের সামনে রাখলে পরের মাসে তাদের তাগাদা দেওয়া সহজ হবে।
৬. মাসজুড়ে আয়-ব্যয়
সমিতিতে কোথায় কোথায় টাকা এল (যেমন: ভর্তি ফি, সার্ভিস চার্জ বা অন্য কিছু)
আর অফিস ভাড়া, চা-নাস্তা বা অন্য খাতে কত খরচ হলো—তার একটা সঠিক হিসাব।
৭. হাতে কত ক্যাশ ক্যাশ আছে
সব লেনদেন শেষে মাস শেষে ক্যাবাক্সে বা ব্যাংকে কত টাকা নগদ ক্যাশ পড়ে আছে? এই হিসাব একদম নিখুঁত হতে হবে।
৮. আগের মাসের সঙ্গে একটু তুলনা
গত মাসে সদস্য কত ছিল, এই মাসে কত? গত মাসে সঞ্চয় কেমন হয়েছিল, এই মাসে কেমন?
এই তুলনাটা থাকলে সমিতির গ্রাফটা কোন দিকে যাচ্ছে (উপরে না নিচে) তা একদম পরিষ্কার হয়ে যায়।
৯. এক পাতার ছোট্ট রিপোর্ট তৈরি
সবশেষে সবকিছুর একটা সামারি। সদস্য, সঞ্চয়, লোন, বকেয়া আর
ক্যাশের একটা টোটাল খতিয়ান এক নজরে দেখলে আর পুরো রিপোর্ট পড়ার দরকার পড়ে না।
কেন এই রিপোর্ট তৈরি খাতার পাতায় কঠিন?
Somity Keeper যেভাবে কাজ সহজ করে
এর মাধ্যমে সঞ্চয়, ঋণের কিস্তি এবং সদস্যের তথ্য খুব নিখুঁতভাবে রাখা যায়।
- অটোমেটেড আপডেট: কিস্তি জমা নেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়।
- সঠিক রিপোর্ট: মাত্র এক ক্লিকেই মাসিক বা বার্ষিক রিপোর্ট তৈরি করা যায়।
- শতভাগ সিকিউরিটি: খাতা হারানোর ভয় নেই। আপনার সব তথ্য নিরাপদে সুরক্ষিত থাকে।
- সহজ ব্যবহার: যেকোনো সাধারণ স্মার্টফোন বা কম্পিউটার থেকেই এটি সহজে চালানো যায়।
__ ডেমো ও যোগাযোগ
ডেমো লিংক – Somity Keeper ডেমো দেখুন
ওয়েবসাইট – www.somitykeeper.com
দাম সম্পর্কে জানুনঃ https://somitykeeper.com/pricing/
ফেসবুক পেজ – Somity Keeper Facebook
যোগাযোগ – 📞 +8801305486661
সফটওয়্যার অর্ডার করতেঃ https://somitykeeper.com/buy_now/
——————————-
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!
ঢাকা অফিস
ঢাকা অফিসঃ
ফোনঃ 01305486661 , 01689655055
বাসা ৩,রোড ৯/বি, সেক্টর ৫, উত্তরা, ঢাকা
চট্টগ্রাম অফিসঃ
হাশেম ভিলা, সানোয়ারা আবাসিক
পুরাতন চান্দগাঁও, চট্টগ্রাম
——————————-
