সমিতির মাসিক সভায় সদস্যদের উপস্থিতি, আর্থিক হিসাব পর্যালোচনা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণের দৃশ্য।
একটি সমবায় সমিতি বা সঞ্চয় ও ঋণদান সংস্থার মূল ভিত্তি হলো এর নিয়মিত মাসিক সভা।
এই সভার মাধ্যমে সমিতির আর্থিক অবস্থা, সদস্যদের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কিন্তু সঠিক প্রস্তুতি ছাড়া সভা আয়োজন করলে গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়তে পারে,
হিসাব নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নেও সমস্যা দেখা দিতে পারে।
তাই সমিতির মাসিক সভা সফল করতে আগে থেকেই কিছু জরুরি প্রস্তুতি নেওয়া ।
চলুন জেনে নিই, সভার আগে কোন ৭টি বিষয় গুছিয়ে রাখা উচিত।
১. সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করুন
প্রথমেই সভার তারিখ, সময় ও স্থান ঠিক করুন। এমন সময় নির্বাচন করতে হবে, যাতে অধিকাংশ সদস্য সভায় উপস্থিত থাকতে পারেন।
সভা কোথায় অনুষ্ঠিত হবে, কখন শুরু হবে এবং কতক্ষণ চলতে পারে—এসব তথ্য সদস্যদের আগেই জানিয়ে দিন। প্রয়োজনে ফোন,
এসএমএস বা প্রচলিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে সবাইকে অবহিত করুন।
২. আলোচ্য বিষয়ের তালিকা তৈরি করুন
সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তার একটি তালিকা আগে থেকে তৈরি করুন। এতে আলোচনা নির্দিষ্ট পথে এগোবে এবং গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ার আশঙ্কা কমবে।
৩. আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত রাখুন
সমিতির আর্থিক হিসাব সভার গুরুত্বপূর্ণ অংশ। তাই সভার আগে নির্দিষ্ট সময়ের জমা, ঋণ আদায়, ঋণ বিতরণ, পরিচালন ব্যয় এবং অন্যান্য আর্থিক লেনদেনের তথ্য গুছিয়ে রাখুন।
৪. পূর্ববর্তী মাসের হিসাব ও রিপোর্ট প্রস্তুত রাখা
সভায় বসার আগেই গত মাসের আয়-ব্যয়, ক্যাশবই, সঞ্চয় ও ঋণের কিস্তির হিসাব এবং মাঠকর্মীভিত্তিক কালেকশন রিপোর্ট পুরোপুরি প্রস্তুত করে রাখুন। সভার শুরুতেই এই আর্থিক স্বচ্ছতা উপস্থাপন করলে সদস্যদের আস্থা বহুগুণ বেড়ে যায়।
৫. সদস্যদের উপস্থিতি নিশ্চিত করুন
সভা সফল হওয়ার জন্য সদস্যদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই আগে থেকেই উপস্থিতির সম্ভাবনা সম্পর্কে খোঁজ নিন
এবং সভার সময়সূচি সবাইকে মনে করিয়ে দিন।সভা শুরু হলে উপস্থিত সদস্যদের নাম ও উপস্থিতির তথ্য নথিভুক্ত করুন।
৬.বকেয়া ও খেলাপি ঋণের তালিকা আলাদা করা
যেসকল সদস্যের কিস্তি বা সঞ্চয় বকেয়া রয়েছে, তাদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করুন।
মাসিক সভায় এই বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা এবং বকেয়া আদায়ের কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
৭.মুক্ত আলোচনা ও মতামতের সুযোগ রাখা
সভায় শুধু কতৃপক্ষের বক্তব্য বা সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে, সাধারণ সদস্যদের কথা শোনার এবং মতামত প্রকাশ করার
পর্যাপ্ত সুযোগ রাখুন। সদস্যদের বিভিন্ন পরামর্শ সমিতির উন্নয়নে দারুণ ভূমিকা রাখতে পারে।
এই প্রস্তুতিগুলো আগে থেকে সম্পন্ন করলে সভা পরিচালনা করা অনেক সহজ হবে।
ডেমো ও যোগাযোগ
- ডেমো লিংক :- Somity Keeper Demo
- ওয়েবসাইট:- www.somitykeeper.com
- দাম সম্পর্কে জানুনঃhttps://somitykeeper.com/pricing/
- ফেসবুক পেজ:- www.facebook.com
- সফটওয়্যার অর্ডার করতেঃ somitykeeper.com/buy_now/
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!
