সমিতি কিপার সফটওয়্যারের ক্যাশবই ড্যাশবোর্ড ও দৈনিক জমা-খরচের হিসাব
একটা সমিতি চালানো মানেই প্রতিদিন টাকার আসা-যাওয়া। সারাদিন সদস্যদের কাছ থেকে সঞ্চয় জমা হয়,
ঋণের কিস্তি আদায় হয়, আবার ঘরভাড়া, বিদ্যুৎ বিল বা স্টাফদের বেতনের মতো অনেক খাতে অফিস খরচও হয়।
এই টাকার হিসাব যদি প্রতিদিনেরটা প্রতিদিন ঠিকমতো লিখে রাখা না হয়, তবে মাস শেষে গিয়ে হিসাব মেলাতে গিয়ে
মাথা নষ্ট হওয়ার অবস্থা হয়।হাতের ক্যাশ আর খাতার হিসাব তখন আর মিলতেই চায় না।
এই ঝামেলা থেকে বাঁচতে সমিতির ক্যাশবই বা দৈনিক হিসাবের খাতা খুব গুছিয়ে রাখা দরকার।
চলুন, খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক কীভাবে ক্যাশবই লিখবেন এবং হিসাবে ভুলত্রুটি কমিয়ে আনবেন।
ক্যাশবই আসলে কী?
সহজ কথায় বলতে গেলে, ক্যাশবই হলো এমন একটি হিসাবের খাতা, যেখানে সমিতির প্রতিদিনের নগদ টাকা আসা ও খরচ হওয়ার হিসাব লিখে রাখা হয়।
সারাদিন সমিতিতে যা কিছু ঘটে, তার মূল বিষয়গুলো এখানে থাকে। যেমন:
- সদস্যদের কাছ থেকে নিয়মিত সঞ্চয় জমা নেওয়া।
- ঋণের কিস্তি বাবদ নগদ টাকা আদায় করা।
- অফিসের ঘরভাড়া ও কর্মচারীদের মাসিক বেতন পরিশোধ করা।
- যাতায়াত বা আনুষঙ্গিক অন্যান্য খরচ মেটানো।
- দিন শেষে ক্যাশ বাক্সে বা হাতের কাছে ঠিক কত টাকা নগদ ক্যাশ জমা আছে, তার হিসাব মেলানো।
এককথায়, কোন দিক থেকে কত টাকা এল, কোন কোন খাতে কত টাকা খরচ হলো আর দিন শেষে হাতে মোট কত টাকা ক্যাশ অবশিষ্ট রইল—
এই পুরো চিত্রটাই ক্যাশবইয়ে খুব সুন্দরভাবে লেখা থাকে।
সমিতির ক্যাশবইয়ে কী কী তথ্য লিখবেন?
লেখার সময় প্রতিটি লেনদেনের জন্য নিচের তথ্যগুলো রাখুন:
১. তারিখ: কোন তারিখে লেনদেন হয়েছে।
২. বিবরণ: কী কারণে টাকা জমা হয়েছে বা খরচ হয়েছে।
৩. রসিদ বা ভাউচার নম্বর: লেনদেনের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট নম্বর।
৪. জমা: সমিতির হাতে কত টাকা এসেছে।
৫. খরচ: ক্যাশ থেকে মোট কত টাকা খরচ হলো।।
৬. অবশিষ্ট নগদ: জমা ও খরচ হিসাব করার পর হাতে কত টাকা থাকল।
প্রতিটি লেনদেনের তথ্য সঠিকভাবে লিখলে পরবর্তী সময়ে হিসাব খুঁজে পাওয়া সহজ হয়।
ক্যাশবই লেখার একটি সহজ উদাহরণ
বিষয়টি আরও পরিষ্কার করে বুঝতে একটি ছোট্ট উদাহরণ । ধরুন, একটি সমিতির ক্যাশ বাক্সে দিনের শুরুতে নগদ টাকা ছিল ১০,০০০ টাকা।
প্রথমে সদস্যদের কাছ থেকে সঞ্চয় বা কিস্তি বাবদ আরও ৫,০০০ টাকা ক্যাশ জমা হলো।
এরপর অফিসের নানা আনুষঙ্গিক খরচ বা আপ্যায়ন বাবদ ক্যাশ থেকে ১,৫০০ টাকা খরচ দেওয়া হলো।

প্রতিদিনের ক্যাশবই লেখার ৫টি নিয়ম
- প্রতিদিনের হিসাব প্রতিদিন শেষ করুন
- আয় ও ব্যয় আলাদাভাবে সাজান
- প্রমাণ বা রসিদ সংরক্ষণ করুন
- দিন শেষে ক্যাশ ইন-হ্যান্ড (হাতে নগদ) মিলিয়ে নিন
- ডিজিটাল বা ব্যাংক হিসাব আলাদা রাখুন
ক্যাশবইয়ের হিসাব মিলছে না? কী করবেন?
কখনো কখনো খাতায় এক রকম হিসাব দেখা যায়, কিন্তু হাতে থাকা টাকা কম বা বেশি হয়। এমন হলে আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে পরীক্ষা করুন:
- দিনের শুরুতে থাকা নগদ টাকা ঠিক ছিল কি না দেখুন।
- সব জমার রসিদ ও এন্ট্রি মিলিয়ে দেখুন।
- কোনো খরচ লেখা বাদ পড়েছে কি না পরীক্ষা করুন।
- একই লেনদেন দুইবার লেখা হয়েছে কি না দেখুন।
- ব্যাংকের টাকা ও নগদ টাকা আলাদাভাবে মিলিয়ে নিন।
এভাবে পরীক্ষা করলে অনেক সাধারণ ভুলের কারণ খুঁজে পাওয়া যায়।
হিসাব খাতায় নাকি সফটওয়্যারে ক্যাশবই রাখবেন?
সমিতির আকার ছোট হলে শুরুতে খাতা-কলমে রাখা সম্ভব। তবে সদস্য ও লেনদেনের পরিমাণ বাড়লে খাতা
খুজে হিসাব মেলানো বা সমস্যা খুঁজে বের করা বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর হয়ে দাঁড়ায়।
এর বিপরীতে, আধুনিক ডিজিটাল সফটওয়্যার ব্যবহার করলে ক্যাশ ইন-হ্যান্ড, দৈনিক জমা ও খরচের হিসাব অটোমেটিক ভাবে সংরক্ষিত হয় এবং যেকোনো ভুল বা গরমিল মুহূর্তেই দূর করা যায়। তবে সফটওয়্যার বা খাতা যাই ব্যবহার করুন না কেন, সঠিক সময়ে সঠিক তথ্য এন্ট্রি করা এবং নিয়মিত হিসাব মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি।
কেন Somity Keeper ব্যবহার করবেন?
🔹 সহজ ইন্টারফেস – ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন, কম্পিউটার বা মোবাইল থেকেও ব্যবহার করা যায়।
🔹 নিরাপত্তা ও গোপনীয়তা – অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তি দ্বারা সুরক্ষিত।
🔹 ২৪/৭ সাপোর্ট – যেকোনো সমস্যা বা সাহায্যের জন্য দ্রুত কাস্টমার সাপোর্ট।
ডেমো ও যোগাযোগ
- ডেমো লিংক :- Somity Keeper Demo
- ওয়েবসাইট:- www.somitykeeper.com
- দাম সম্পর্কে জানুনঃhttps://somitykeeper.com/pricing/
- ফেসবুক পেজ:- www.facebook.com
- সফটওয়্যার অর্ডার করতেঃ somitykeeper.com/buy_now/
👉 Somity Keeper Software – সমিতি পরিচালনায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন!
