সমবায় অধিদপ্তর
সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা/মেট্টো: থানা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষণ একাডেমি,কুমিল্লা (বাংলাদেশ সমবায় একাডেমি) এবং ময়মনসিংহ, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, রংপুর, খুলনা, বরিশাল, ও নরসিংদীতে ১টি করে মোট ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম। সমবায় অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী মোট জনবল ৫০২৬ জন।
বর্তমানে সমবায় সমিতির সংক্ষিপ্ত তথ্য: (ডিসেম্বর/২০ পর্যন্ত)
| সমিতির সংখ্যা | |
| জাতীয় | ২২ টি |
| কেন্দ্রীয় | ১২০০ টি |
| প্রাথমিক | ১,৯৪০২৬ টি |
| সদস্য সংখ্যা (ব্যক্তি) | ১,১৬০৩৭৫৮ জন |
|
মূলধন |
|
| শেয়ার | ১৮৮৮.৪৬ কোটি টাকা |
| সঞ্চয় | ৮৪৬০.৮২ কোটি টাকা |
| সংরক্ষিত তহবিল | ৮৫১.৫৪ কোটি টাকা |
| কার্যকরী মূলধন | ১৪৬১৩.৬২ কোটি টাকা |
| বিনিয়োগ | ২১৫৪.১৬ কোটি টাকা |
| কর্মসংস্থান | ৯,৬৪৭৫১ জন |
তথ্যসূত্র: সমবায় অধিদপ্তর http://www.coop.gov.bd/
